মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তার প্রতি আগে থেকেই বিদ্বেষ আছে। এ কারণেই রাশিয়া নির্বাচনে ডেমোক্র্যাটদের ই-মেইল হ্যাকিং করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে শেষবারের মতো ধন্যবাদ জানাতে দাতাদের সঙ্গে বৈঠক করেন হিলারি।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, বৈঠকে হিলারি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি নাম উল্লেখ করেননি। হিলারি বলেন, তার নির্বাচনী প্রচার শিবিরের প্রেসিডেন্ট জন পোডেস্টার ও আরো বহু ই-মেইল হ্যাকিং করার ফলে তিনি হেরে গেছেন। এসব ইমেইল উইকিলিকস ফাঁস করে দেয়। তিনি হারের জন্য রাশিয়া এবং এফবিআই পরিচালক জেমস কোমিকে দায়ী করেন।
