মিয়ানমার সেনাবাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে কক্সবাজারের টেকনাফে পালিয়ে এসে চিকিৎসা নিতে আসা এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি হলেন, মিয়ানমার মংডু শহরের মাংঘালা গ্রামের মৃত শহিদুল আমিনের ছেলে।
সোমবার ভোরে টেকনাফ দমদমিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।
টেকনাফ লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মো. দুদু মিয়া বলেন, ‘সোমবার বেলায় সাড়ে ১১ টার দিকে গুলিবিদ্ধ মো.শাহ আলম ও তার বোন রমিদা বেগম লেদা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। পরে ১২ টার দিকে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়। তার বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।’
ইত্তেফাক/এএসএমইউ
