কেক কাটার মধ্যে দিয়ে ব্যাপক উত্সাহ উদ্দীপনায় শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে ইত্তেফাকের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রতিনিধি তরুন ভট্টাচার্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ,বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ড.গোফ্রান ফারুখী, অতিরিক্ত পুলিশ সুপার এম,এম, সালাউদ্দীন, জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরল আজম।
এছাড়া উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি প্রেস ক্লাব সম্পাদক সাংবাদিক আবু তাহের মোহাম্মদ,সাবেক সম্পাদক সাংবাদিক আবু দাউদ, ইত্তেফাক রামগড় সংবাদদাতা নিজাম উদ্দীন লাভলু মহালছড়ি সংবাদদাতা মিলটন চাকমা ও মানিকছড়ি সংবাদদাতা মিন্টু মারমা। অনুষ্ঠান পরিচালনা করেন দীঘিনালা সংবাদদাতা তমাল তরুন দাশ।
ইত্তেফাক/এএসএস
