ময়মনসিংহে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৪০
দৈনিক ইত্তেফাকের ৬৪ বছরে পর্দাপণ উপলক্ষে শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
আলোচনা সভায় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, বাসস ও বেতারের প্রবীণ সাংবাদিক এ জে এম ইমাম উদ্দিন মুক্তা সভাপতিত্ব করেন। 
 
ইত্তেফাকের ময়মনসিংহ জেলা প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহম্মেদের  সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, জাতীয় শিক্ষা একাডেমি ন্যাপের মহাপরিচালক ও যুগ্ম সচিব ফজলুর রহমান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা জাসদের সভাপতি সাদিক হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, কবি ইয়াজদানী কোয়াইশী কাজল, সাপ্তাহিক পরিধির সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সম্পাদক এডভোকেট বিকাশ রায়, ময়মনসিংহ পৌরসভার অবসর প্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু , মানবাধিকার কর্মী শিব্বির আহম্মেদ লিটন, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, সাংবাদিক শরীফুজ্জামান টিটু, সাংবাদিক হোসাইন শাহীদ, ইত্তেফাকের নান্দাইল সংবাদদাতা শাহ আলম ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ সংবাদদাতা মো. সাইফুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ সংবাদপত্র পরিবেশক বুক সেন্টারের ম্যানেজার আজিজুর রহমান প্রমুখ। 
 
এ ছাড়া ইত্তেফাকের ফুলপুর সংবাদদাতা মো. জাহাঙ্গীর আলম, হালুয়াঘাট সংবাদদাতা আব্দুর রাজ্জাক, ধোবাউড়া সংবাদদাতা মুঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি