ভারতের উত্তর প্রদেশের কানপুরে শিয়ালদহ-আজমীর এক্সপ্রেসের ১৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ৪৩ জন আহত হয়েছে। বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জাকি আহমেদ জানিয়েছেন, বিধ্বস্ত কোচের ভেতর থেকে আশঙ্কাজনক অবস্থায় আটজনকে উদ্ধার করা হয়েছে।
ঘন কুয়াশার মধ্যে একটি শুকনো খালের ওপরের ব্রিজ পার হওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
একটি মেডিকেল রিলিফ ট্রেন কানপুর থেকে ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, আমার মূল লক্ষ্য হলো উদ্ধার ও সহায়তা।
উত্তর প্রদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জাভেদ আহমেদ বলেছেন, লাইনচ্যুত বগি থেকে যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২০ নভেম্বরে কানপুরের কাছে ইন্দোর-পাটনা এক্সপ্রেসের দুর্ঘটনায় ১৫০ জনের মতো নিহত হয়। আহত হয় প্রায় দুইশো জন।
ইত্তেফাক/এএসএস
