কায়রোর দক্ষিণাঞ্চলে মোটরসাইকেল আরোহী দুষ্কৃতকারীদের গুলিতে এক পুলিশ নিহত ও অপর একজন আহত হয়েছে। পুলিশের গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। মঙ্গলবার রাতে আবশওয়েতে এই হামলা চালানো হয়।
আবশওয়ে ফাইয়ুমের একটি শহর। ফাইয়ুম রাজধানী থেকে প্রায় ১শ ২০ কিলোমিটার (৭৫মাইল) দূরে অবস্থিত।ওই এলাকার এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘সশস্ত্র হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
আবশওয়ের গোয়েন্দা বিভাগের প্রধান মেজর মাহমুদ আব্দেল আলিম ছিলেন। একজন গোয়েন্দা তার সঙ্গে ছিলেন।’ অপর এক সূত্র জানিয়েছে, গোয়েন্দা ইয়েহিয়া আব্দেল সাতার পরে মারা যান। তার বুকে দুটি গুলি লাগে। মেজর আব্দেল আলিমকে কায়রোর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর। এখন পর্যন্ত কেউ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। এএফপি।
ইত্তেফাক/এসএসএ
