পাটনায় নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৪

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১০:৫৪
 
ভারতের বিহার রাজ্যের পাটনায় নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। নিখোঁজদের সন্ধানে রবিবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। 
 
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটিতে ৪০ জন আরোহী ছিল। তারা সাকরাইন উৎসবে যাচ্ছিলেন। 
 
গঙ্গার দিয়ারাতে তিনদিনব্যাপী সাকরাইন উৎসবে যোগ দিতে ঐ যাত্রীরা সেখানে যাচ্ছিলেন। গঙ্গাঘাট থেকে তাদের  স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টায় বিনামূল্যে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাটি ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করছিল। মাঝ নদীতে অন্য নৌকার সাথে সংঘর্ষ হওয়ায় এটি ডুবে যায়। 
 
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
 
ইত্তেফাক/এএসএস