যুক্তরাষ্ট্রে বৈরী আবহাওয়ায় নিহত ১১

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ২০:৫৮
যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়ায় ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৩ জন। দেশটির জর্জিয়া রাজ্যে শনিবার রাত থেকেই ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছিলো।
 
জর্জিয়ার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানায়, দক্ষিণাঞ্চলের কুক, ব্রুকস ও বেরিয়েন অঞ্চলে ১১ জন মারা গেছেন। তবে ঘূর্ণিঝড়ই দায়ী কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। দক্ষিণ মিসিসিপিতে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন চারজন।
 
ঝড়ের তাণ্ডবে গাছ-পালা, বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়াসহ বাড়ি-ঘর ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ১৬ হাজার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ সরানো ও দুর্গতদের সাহায্যে অভিযান শুরু করেছে উদ্ধারকারীরা। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ