চিলি'র দাবানল মোকাবেলায় রাশিয়ার সহযোগিতা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০৯:২৮
চিলিতে চলমান ভয়াবহ দাবানল মোকাবেলা করতে রাশিয়া ইতিমধ্যে সুপার-ট্যাঙ্ক সম্বলিত পানির বিমান পাঠিয়েছে।
 
চিলির আধুনিক ইতিহাসের সবচেয়ে স্বরণতম এই দাবানল মোকাবেলা করতে আরও আন্তর্জাতিক সহযোগিতা দেশটিতে আসতে শুরু করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে বিবিসি।
 
ইতিমধ্যে এই দাবানলে ছয়জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ফরেস্টি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, কয়েকটি স্থানে দাবানল এক লাখ ৯০ হাজার হেক্টর এলাকাকে গ্রাস করেছে। আতঙ্কিত স্থানীয়রা তাদের বাড়িঘর, গবাদিপশু ও ক্ষেত-খামার রক্ষায় আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে।  মঙ্গলবার প্রেসিডেন্ট মিশেল বাচেলেট দাবানল মোকাবেলায় আরো অর্থ ছাড়ের নির্দেশ দিয়েছেন।
 
মঙ্গলবার জাতীয় জরুরি অফিস জানায়, এই ঘটনায় অন্তত চার হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস