উত্তর কোরিয়া বলেছে, মালয়েশীয় পুলিশের তদন্তে তাদের বিশ্বাস নেই। উত্তর কোরীয় নেতার সৎ ভাইয়ের মৃত্যুর ব্যাপারে মালয়েশীয় তদন্তের প্রেক্ষিতে পিয়ংইয়ং এর রাষ্ট্রদূত ক্যাং চোল একথা বলেন।
কিম জং-নামের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে সমন জারির পর এ মন্তব্য করলেন ক্যাং। তিনি দূতাবাসের বাইরে সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর সাত দিন চলে গেলেও এখন পর্যন্ত এই মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা মালয়েশীয় পুলিশকে বিশ্বাস করতে পারছিনা।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির
