কাশিয়ানীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবককে জরিমানা

আপডেট : ০৪ মার্চ ২০১৭, ২০:৪৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এএসএম মাঈন উদ্দিন এ রায় প্রদান করেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলো- কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের কোবাদ আলীর ছেলে জালালউদ্দিন (২০) ও একই গ্রামের তৈয়াব আলীর ছেলে হোসাইন সিকদার (২৩)। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তারাইল উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই দুই যুবক স্কুল আঙ্গিনায় প্রবেশ করে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করে। পরে স্কুল শিক্ষকসহ ও স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে স্কুলের একটি কক্ষে আটকে রাখে। পরে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রত্যেককে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
 
ইত্তেফাক/মাহমুদুল