মতলবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২০:৪১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর নিশ্চিন্তপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, শিশুর বাবা স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মীয় বাড়ি নারায়ণগঞ্জে যায়। ভিকটিম মেয়েটি বাড়িতে একা ছিল। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ি পাঠানচকের খোরশেদের ছেলে বাবু (২০) প্রতিদিনের ন্যায় মোবাইল চার্জ করার ছলে ঘরে ঢোকে। শিশু কন্যাকে একা পেয়ে জুসের সাথে ওষুধ মিশিয়ে খাওয়ায়। এরপর তার সাথে দৈহিক সম্পর্ক করে।
 
রাতেই শিশুটির বাবা বাড়িতে এসে মেয়েকে অচেতন অবস্থায় দেখে তিনিও ঘুমিয়ে পড়েন। সোমবার প্রতিদিনের ন্যায় শিশুটি যথা সময় ঘুম থেকে না উঠলে তাকে উঠাতে গেলে তাকে কম্বলের নিচে উলঙ্গ ও বিছানায় রক্ত দেখতে পায়। মেয়েটি তার বাবাকে বলে, বাবু জুস খেতে দিয়েছিল। তারপর আমি ঘুমিয়ে পড়ি।
 
ডা. কামরুন নাহার বলেন, প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ফরেন্সিক পরীক্ষায় নিশ্চিত হওয়ার জন্য শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ঘটনার খবর পেয়ে মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার হাসপাতালে শিশু ও চিকিত্সকের সাথে কথা বলেন। তিনি বলেন, ভিকটিমের পিতা থানায় হাজির হয়ে ধর্ষণের একটি মামলা করেছেন।
 

ইত্তেফাক/মণ্ডল