আবারো বিশ্বের দ্বিতীয় সেরা দেশ কানাডা

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৩:২৭
 
বরাবরের মত আবারো বিশ্বের দ্বিতীয় সেরা দেশ হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল কানাডা। এবার এই তালিকায় প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, তৃতীয় স্থানে যুক্তরাজ্য।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ প্রতিবেদন, বিএভি কনসালটিং এবং হোয়ারটন স্কুলের জরিপ অনুযায়ী বিশ্বের শীর্ষে থাকা অপর দেশগুলো যথাক্রমে- জার্মানি, জাপান, সুইডেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও নরওয়ে।
 
জরিপ সংস্থাটি অর্থনৈতিক প্রভাব, নাগরিকত্ব সুবিধা এবং জীবনের মান ও নিরাপত্তার মত বিষয়গুলির ওপর ভিত্তি করে ২১ হাজার জনের মতামতে ৮০টি দেশকে মূল্যায়ন করা হয়। তাতে সুইজারল্যান্ড নিখুঁত ১০ রেটিং পায়, অন্যদিকে কানাডা পায় ৯.৭ রেটিং।
 
কানাডা 'দ্য কোয়ালিটি অফ লাইফ' বিভাগে ১০ রেটিং পায়। রাজনীতি, অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও ভাল রেটিং পায় কানাডা। কিন্তু আদিবাসীদের উদ্বেগ এবং কিউবেক প্রধানত ফরাসি ভাষী প্রদেশ হওয়ায় ভাষা সম্পর্কিত অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কারণে কানাডা পায় ২.৫ স্কোর।
 
প্রতিবেদনে দেশটির জ্বালানি, খাদ্য ও খনিজর একটি গুরুত্বপূর্ণ রফতানিকারক দেশ হিসেবে অভিহিত করে বলা হয়, কানাডা তেল মজুদকারী হিসেবে বিশ্বের তৃতীয় স্থানে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।
 
উল্লেখ্য, গত জানুয়ারিতে অপর এক জরিপে ২০১৭ সালে পর্যটনের জন্য শীর্ষ দেশ হিসেবে নির্বাচিত হয় কানাডা।
 
ইত্তেফাক/রাফাত