মিয়ানমারে অতিরিক্ত মালবহনে জাহাজ ডুবি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৪:৫৯
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের এক বন্দরে বুধবার রাতে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে জাহাজটি ডুবে যায় বলে বৃহস্পতিবার সরকারি গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার একথা জানায়। 
 
এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এমভি শোয়ে লেত ওয়া নামের জাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের দিকে ডুবে যায়। এতে আট ক্রু সদস্য ছিল। জাহাজটি ইয়াঙ্গুন-সিটওয়ে উপকূলীয় রুট হয়ে যাচ্ছিল। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে এটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ৭৩ হাজার ২৭৯ ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
 
এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনকে অভিযুক্ত করা হয়েছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু