দিল্লিতে বছরের রেকর্ড তাপমাত্রা

আপডেট : ০৮ মে ২০১৭, ২১:১৩
ভারতের রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি হয়ে ৪৪ দশমিক এক সেলসিয়াসে দাঁড়িয়েছে। সোমবার এই তাপমাত্রা রেকর্ড করা হয় এবং এ দিনটিই চলতি বছরে এ পর্যন্ত দিল্লির সবচেয়ে উষ্ণ দিন।
 
ভারতীয় আবহাওয়া বিভাগের বরাতে তারা জানিয়েছেন, সর্বনিম্ন তাপমাত্রাও (২৫ দশমিক তিন) স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি ওপরে ছিল। এক আবহাওয়া কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত এই ঋতুতে এটিই সবচেয়ে উষ্ণ দিন।’ 
 
মঙ্গলবার শহরটির সর্বোচ্চ তামপাত্রা ৪৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রিতে দাঁড়াবে বলে ধারণা করছেন আবহাওয়া কর্মকর্তারা। রবিবার শহরটির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ছয় এবং সর্বনিম্ন ২৩ দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির