এফবিসিসিআইয়ের নতুন পর্ষদের দায়িত্ব হস্তান্তর চলছে

আপডেট : ২১ মে ২০১৭, ১৫:৪৬
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়েছে। আজ রবিবার সাড়ে তিনটায় এই অনুষ্ঠান শুরু হয়। 
 
সাবেক সভাপতি আবদুল মাতলুব নবনির্বাচিত সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের হাতে দায়িত্ব অর্পণ করবেন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ এমপি অনুষ্ঠানে উপস্থিত আছেন।
 
২০১৭-২০১৯ মেয়াদের এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের দায়িত্বগ্রহণ চলছে এখন।
 
ইত্তেফাক/কৌশিক/এমআই