চা এর বালাই নাশক পণ্য সরবরাহ ও বালাই ব্যবস্থাপনায় জার্মান ভিত্তিক বিশ্বখ্যাত কোম্পানি বায়ার ক্রপ সায়েন্স এর সঙ্গে দেশীয় কোম্পানি মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ সি.সি. লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার ( ২১/০৫/১৭) ঢাকার উত্তরায় অবস্থিত বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের বাংলাদেশের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর হয়।
বায়ার সায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিভাসা কুমার কারাভাদী ও মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ সি.সি.লি: এর ব্যবস্থাপনা পরিচালক আফজাল হোসাইন স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মধ্য দিয়ে বায়ার এর গবেষণালব্ধ পণ্যসমূহ হোসাইন এন্টারপ্রাইজ চা বাগানসমূহে তার নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ করতে পারবেন।
হোসাইন এন্টারপ্রাইজ দীর্ঘ দিন ধরে অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে চা বাগানসমূহে কৃষি উপকরণ ও বালাই নাশক পণ্য সমূহ সববরাহ করে আসছে। তাই এই উদ্যোগের মধ্যদিয়ে বায়ার এর নিজস্ব গবেষণা লব্ধ পণ্য সমূহ সরবরাহ আরো সহজতর ও অরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বায়ার সায়েন্স বিগত চার দশক ধরে এদেশে মানসম্পন্ন চা উৎপাদনের গবেষণালব্ধ পণ্য সমূহ দিয়ে ফসল সংরক্ষণে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বায়ার আগামীতে চা বাগানে নতুন নতুন প্রযুক্তি প্রসারে বাজার উন্নয়ন মূলক কর্মকাণ্ডকে আরো গতিশীল করবে। অন্যদিকে হোসেন এন্টার প্রাইজ পণ্য সরবরাহে তার দীর্ঘদিনের দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিক সময়ে পণ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইত্তেফাক/সাব্বির
