বাজারে নতুন পণ্য বা প্রতিষ্ঠান আসার পর ব্যবসা সম্প্রসারণের জন্য চাই বাজারজাতকরণের যথাযথ এবং জোরালো ভূমিকা। পণ্য বিক্রি না হোক, অন্তত 'টার্গেট গ্রুপ'-এর কাছে যাতে প্রতিষ্ঠান সম্পর্কে একটি ধারণা দেওয়া সম্ভব হয়। ইন্ডাস্ট্রিতে যেন একটি আলোচনা তৈরি হয় নতুন আসা সেই পণ্য বা প্রতিষ্ঠান নিয়ে। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস Bikroy তার ক্লায়েন্টদের জন্য সেই কাজটিই যথাযথভাবে করে যাচ্ছে।
প্রতিষ্ঠান বা পণ্য সম্পর্কে গ্রাহকদের কাছে তুলে ধরতে বিক্রয় ডট কম অদ্বিতীয়। রাজশাহীর একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. আসমাউল হোসনা সে কথাই জানালেন। তিনি নিজেও সক্ষম হয়েছিলেন তার প্রতিষ্ঠান শামস্ রিয়েল এস্টেটকে রাজশাহীর মানুষের মধ্যে পরিচিত করতে।
বুধবার সন্ধ্যায় রাজশাহীর রাণী বাজারের অলোকা মোড়ে মাস্টারসেফ রেস্টুরেন্টে বিজনেস ক্লায়েন্টদের নিয়ে আয়োজিত এক সভায় অংশ নিয়ে আসমাউল হোসনা তার সফলতার গল্প তুলে ধরেন। সভায় রাজশাহী অঞ্চলের প্রায় ১৫০জন গ্রাহক অংশ নেন। এ অঞ্চলের ব্যবসায়ীরা কীভাবে Bikroy.com-এর মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করতে পারে সে বিষয়ে তাদের সাথে বিস্তর আলোচনা হয়।
সভায় জানানো হয়, এ অঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ী এবং কোম্পানিগুলো যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালনা করতে পারেন এবং আরও অধিক পণ্য বিক্রি করতে সক্ষম হন সে জন্যই এই সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের Bikroy-এর ক্যাটাগরি ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজার ঈসা আবরার আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাদিক বিন হালিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/জামান
