নিখোঁজ মার্কিন নাবিকদের লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুন ২০১৭, ১৩:৩৮
জাপানের উপকূলের অদূরে পণ্যবাহী একটি জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি ডেস্ট্রয়ারের সংঘর্ষে যে কজন নাবিক নিখোঁজ হয়েছিল তাদের লাশ জাহাজেই পাওয়া গেছে। ডেস্ট্রয়ারের ক্ষতিগ্রস্ত অংশ থেকেই তাদের লাশ উদ্ধার করা হয়েছে। মার্কিন নৌবাহিনী এ কথা জানিয়েছে।
 
জাপানের সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, নিখোঁজ সাত ক্রুর সকলেই মারা গেছে।
 
জাপানে মার্কিন নৌবাহিনীর কমান্ডার টুইটারে জানান, ডুবুরিরা নাবিকদের শনাক্ত করেছেন। তারা নাবিকদের লাশগুলোর পরিচয় জানতে ইউএসএনএইচ ইয়োকোসুকায় নিয়ে গেছেন। খবর এএফপির।
 
ইত্তেফাক/এমআর