ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানায় সড়ক দুর্ঘটনায় অন্তত আট জন নিহত হয়েছে। শনিবার সিনিয়র এক পুলিশ কর্মকর্তা একথা জানান।
তিনি আরো বলেন, ‘শুক্রবার রাতে রাজ্যের ঝাঁঝর জেলার মারোত গ্রামের কাছে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি)’র সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে এসইউভি’র ৮ আরোহী মারা যায়। ওই কর্মকর্তা আরো বলেন, ঘটনাস্থলেই সাত জন নিহত হয়। অপর জনকে একটি সরকারি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ময়না তদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়, দুটি গাড়িই দ্রুত গতিতে চালানো হচ্ছিল। এ সময় উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/সাব্বির
