গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের স্বজনদের ক্ষতিপূরণ

আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২১:৫৪
 
গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১৩জনের ক্ষতিপূরণের ৭২লাখ ৮০হাজার টাকার চেক তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।
 
মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই চেক প্রদান করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর নিহতের প্রতিজনের পরিবারকে ৫লাখ ৬০হাজার টাকার চেক তুলে দেন।
 
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির প্রধান মো. রাহেনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদ হাসান, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন, মাল্টিফ্যাবস কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন ফারুকী, পরিচালক মো. মেজবাহ উদ্দিন ফারুকী, নির্বাহী পরিচালক মো. আব্দুল কুদ্দুস ও ডেনমার্কের বায়ার রেক্স হোম’র প্রতিনিধি মরিয়ম খাতুন মনি প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, গত ৩ জুলাই ওই কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ হয়ে ১৩জন শ্রমিক নিহত এবং আরো প্রায় অর্ধশত শ্রমিক আহত হন।
 
ইত্তেফাক/জামান