ঝিনাইদহ ৫৮ বিজিবির অভিযানে উদ্ধারকৃত প্রায় ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের খালিশপুরে বিজিবির ৫৮ ব্যাটালিয়ানের হেড কোয়াটারে মাদক ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে- ৫ হাজার ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪ হাজার ১৩৭ বোতল ভারতীয় মদ ও ১৭ কেজি ৬’শ গ্রাম গাঁজা। যার আনুমানিক মুল্যে ৮৩ লাখ টাকা।
সেসময় বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেনসহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে
