রবিবার দুপুরে যশোর-বেনাপোল সড়কের বেনেয়ালী নামক স্থানে সাতক্ষীরাগামী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মহিউদ্দিন রাজু (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এতে আরও ৫০জন আহত হয়েছেন। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।
এছাড়া আনিচুজ্জামান (৩৫), দিনা (২৪), হামিদুল (২৮), মঞ্জুয়ারা (২৫), ফিরোজা বেগম (৩০), হালিমা (৩০), মিনা খাতুনকে (২৫) গুরুতর আহত অবস্থায় ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আনিচুজ্জামান ও মঞ্জুয়ারার অবস্থা আশঙ্কাজনক।
ইত্তেফাক/জামান
