কলম্বিয়ায় ৫০ বছরের যুদ্ধের অবসান ঘোষণা

আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১০:০০
কলম্বিয়ায় কট্টর বামপন্থী ফার্ক বিচ্ছিন্নতাবাদী দলের সঙ্গে ৫০ বছরের যুদ্ধ অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। জাতিসংঘ জানিয়েছে, ৮ হাজারের বেশি অস্ত্র জমা দিয়েছে ফার্ক বিদ্রোহীরা। 
 
মঙ্গলবার শেষবারের মতো অস্ত্র বোঝাই জাহাজ নিয়ে রওনা দেয় জাতিসংঘের একটি দল। এরপর প্রেসিডেন্ট সান্তোস যুদ্ধ অবসানের ঘোষণা দেন।
IMG0
পোন্ডারসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট সান্তোস বলেন, অস্ত্র সমর্পণের মাধ্যমে যুদ্ধেরও সমাপ্তি ঘটেছে। আজ থেকে কলম্বিয়ার মানুষের নতুন জীবন শুরু হবে। আল জাজিরা।
 
ইত্তেফাক/সেতু