তামিলনাড়ুতে বাসস্ট্যান্ডের ছাদ ধসে নিহত ৯

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২১
ভারতের তামিলনাড়ু প্রদেশে বাস স্ট্যান্ডের ছাদ ধসে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। প্রদেশের কোইম্বাটোর শহরের এই ঘটনায় আরো অনেকে ছাদের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।
 
ছাদ ধসে পড়ার ছবিতে দেখা যায়, এর একটা অংশ একটি বাসের উপরও পড়েছে। পুলিশ আশঙ্কা করছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে কারুণ এখনো অনেক মানুষ ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অন্তত ২০ জন মানুষ ছাদের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির