মিসরে মুরসির দণ্ড কমিয়ে ২৫ বছর

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৫
 
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসির দণ্ড কমিয়ে ২৫ বছর করেছে আদালত। গতকাল শনিবার কাতারের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে এই কারাদণ্ড দেওয়া হয়। এর আগে এই অভিযোগে তাকে ৪০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। খবর রয়টার্সের।
 
২০১২ সালে এক বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার দায়ে মুরসি এখন ২০ বছরের দণ্ড ভোগ করছেন। সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে এক গণঅভ্যুত্থানে পতনের পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন মুরসি। 
 
এরপর বিভিন্ন মামলা চলছে মুরসির বিরুদ্ধে। কেবল মুরসি নন, ব্রাদারহুডের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচার চলছে। কাতারের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে ২০১৪ সালে মুরসিসহ দশজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
 
ইত্তেফাক/আনিসুর