নীলফামারীর কিশোরগঞ্জ-পাগলীপুরের ভিন্নজগত সড়কে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মশিউর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ির সহিদুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, বাড়ি থেকে মশিউর রহমান মোটরসাইকেল যোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধাক্কা খেয়ে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
