মধুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে এনজিও কর্মীর মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫১
 
ফরিদপুরের মধুখালী উপজেলার আশা (এনজিও)'র কামারখালী শাখার এক কর্মীর বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতের নাম মো. নাসিরুল ইসলাম (৪২)। পিতার- মৃত. গোলাম মোস্তফা। বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বদলপুর গ্রামে। তিনি এনজিও সংস্থা আশা কামারখালী শাখাতে কর্মরত ছিলেন।
 
এনজিও আশা'র কামারখালী শাখা ব্যবস্থাপক তপন কুমার দাস জানান, বিদ্যুতের একটি তার ছিঁড়ে আশা অফিসের টিনশেড ঘরের উপর পড়লে সারা ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় অফিস থেকে নাসিরুল দৌড়ে বের হওয়ার সময় জানালার গ্রিলের সাথে জড়িয়ে যায়। তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান