মুন্সীগঞ্জে স্ত্রীর ছোড়া গরম পানিতে স্বামীর মৃত্যু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৭
 
মুন্সীগঞ্জে স্ত্রীর ছোড়া ফুটন্ত গরম পানিতে ঝলসে যাওয়া স্বামী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার মারা যান।
 
এর আগে গত ১৪ সেপ্টেম্বর সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের আদারিয়া তলায় ঘুমন্ত স্বামী নাসির উদ্দিনের (৫০)  উপর ফুটন্ত গরম পানি ছুড়ে দেন স্ত্রী মিনু। পরে তাকে গুরুতর আহতাবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠান। সেখানে  তিনি মারা যান।
 
নাসিরের ছোট ভাই শাহেব উদ্দিন বলেন, আমার ভাবি প্রায়ই ভাইয়ের সঙ্গে ঝগড়া করত। ১৪ সেপ্টেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় আমার ভাইয়ের শরীরে মরিচ, লবণ মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেন।
 
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো আলমগীর হোসাইন জানান, এ ঘটনায় ১৫ সেপ্টেম্বর সদর থানায় হত্যা মামলা হয়েছে। আসামি মিনু পলাতক রয়েছেন। তাকে ধরার চেষ্টা চলছে। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি