জোর করে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা বিএসএফের

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২১:৫৩
যশোরের পুটখালী সীমান্তের ওপারে ভারতের আংরাইল সীমান্ত দিয়ে অর্ধশতাধিক রোহিঙ্গাকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। 
 
শনিবার সন্ধ্যার পর তাদের ভারতের আংরাইল সীমান্তের ইছামতি নদীর তীরে রোহিঙ্গাদের একত্রিত করা হয়েছে। যে কোন সময় তাদের বাংলাদেশে পাঠাবে। এদিকে রোহিঙ্গাদের যাতে বাংলাদেশে পাঠাতে না পারে সেজন্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্য ইছামতি নদীর বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে। 
 
২১ বিজিবির কমান্ডার তারিকুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদীর তীরে অর্ধশতাধিক রোহিঙ্গাকে একত্রিত করা হয়েছে। তাদের মারধর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। রোহিঙ্গাদের যাতে বাংলাদেশে পাঠাতে না পারে সেজন্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা ইছামতি নদীর তীরে সতর্ক অবস্থায় রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি