পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৭ সদস্য নিহত ও আরো ২২ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় উর্দু টিভি চ্যানেল বুধবার এ খবর জানায়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা এলাকায় নিরাপত্তা বাহিনী গাড়িতে করে নিয়মিত টহলদানকালে স্থানীয় সময় সকাল ৯টা ১৫মিনিটের দিকে এ হামলা চালানো হয়। এ হামলার পরপরই পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যরা বিস্ফোরণ স্থলে পৌঁছায়। হতাহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। জিও নিউজ ও আলজাজিরা।
ইত্তেফাক/সেতু
