নোয়াখালীতে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ০৯:৪৯
 
নোয়াখালীর সুবর্ণচরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আবুল কালাম (৪৫) ও জসিম উদ্দিন (২৫)।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা সোনাপুর যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশাই দুমড়ে-মুচড়ে গেলে চার যাত্রী আহত হন। এদের মধ্যে কালাম ও জসিম নোয়াখালী সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতেই মারা যান।
 

ইত্তেফাক/এএম।