ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি শীর্ষ রাজনৈতিকদের

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১২:৪১
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী থেরেসা মে’র প্রতি আহবান জানিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিকেরা। গতকাল রবিবার লেবার পার্টির নেতা জেরেমি করবিন এবং লন্ডনের মেয়র সাদিক খান এই আহবান জানান।
IMG0
ইরানে কারাবন্দী ব্রিটিশ নাগরিক নাজানিন জাঘারি র‌্যাটক্লিফের ঘটনায় বরিস জনসনের ভূমিকায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, নাজানিন জাঘারি র‌্যাটক্লিফকে নিয়ে বিরূপ মন্তব্য করে বরিস জনসন দেশের সম্মান ক্ষুণ্ণ করেছেন এবং ওই নারীকে বিপদের মুখে ফেলেছেন। ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে র‌্যাটক্লিফকে আটক করে এবং কারাদণ্ড দেয়। সিএনএন।
 
 
ইত্তেফাক/সেতু