মসজিদে সন্ত্রাসী হামলায় মোদীর নিন্দা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৭, ১৫:০০
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিশরের একটি মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন । এই হামলায় ২৩৫ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছেন। খবর সিনহুয়া’র।
 
মোদী শুক্রবার রাতে টুইটারে মিশরে মসজিদে বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদী মিশরের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেন।
 
ইত্তেফাক/এএম।