নেপালের পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে বামপন্থী জোট। নির্বাচন কমিশন জানিয়েছে, সিপিএন-ইউএমএল এর জোট ১৬৫ টি আসনের মধ্যে ৮১ টি আসন পেয়েছে। তারাই সরকার গঠন করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী হতে পারেন সাবেক প্রধানমন্ত্রী কে. পি. ওলি। সাবেক প্রধানমন্ত্রী প্রচন্ডের সঙ্গে জোট গড়ে তোলেন ওলি। পার্লামেন্টে মোট আসন রয়েছে ২৭৫টি। ১৬৫ আসনে ভোট হয়েছে ২৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর। বাকি আসনগুলো পার্লামেন্টে প্রতিনিধিত্বের ভিত্তিতে ভাগ হবে। লাইভমিন্ট।
ইত্তেফাক/সেতু
