রাজশাহীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:২৩

রাজশাহীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এইচএসসি পরীক্ষার্থী ইব্রাহিম হোসেন আত্মহত্যা করেছেন। বুধবার রাতের কোনো এক সময় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশির ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইব্রাহিম। ওই পরীক্ষার্থী রাজশাহী মহানগরীর ডাশপুকুর এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে। তিনি এবারের এইচএসসি পরীক্ষায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়েছিলেন।
 
জানা গেছে, আত্মহত্যার আগে ইব্রাহিম তার নিজ ফেসবুক আইডি থেকে একটি প্রতীকী লাশের ছবি দিয়ে এক স্ট্যাটাসে লিখেন ‘এই দিনটা মানুষকে দেখানোর অপেক্ষায়।’ 

ইব্রাহিমের বন্ধু সৌরভ শেখ জানান, গত ১০ এপ্রিল অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা ভালো হয়নি বলে জানিয়ে ছিলেন ইব্রাহিম। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। কিন্তু হঠাৎ করে সে এমন সিদ্ধান্ত নিবে আমারা কেউ ভাবতে পারেনি।

আরও পড়ুন: ওসমানীনগরে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

এদিকে, ইব্রাহিমের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার বাবা ফিরোজ আহম্মেদ। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইব্রাহিমের মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/অনি