নোয়াখালীতে দৈনিক ইত্তেফাকের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার এ উপলক্ষে দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে ইত্তেফাকের জেলা প্রতিনিধি আলমগীর ইউসুফের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন জেলার প্রবীণ রাজনীতিবিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ হানিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো. রফিক উল্যাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার মিজানুর রহমান, নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, নোয়াখালী টাউন হলের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব পারভেজ ও দৈনিক ইত্তেফাকের চৌমুহনী সংবাদদাতা হরলাল ভৌমিক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, প্রথম আলোর বন্ধুসভার সাধারণ সম্পাদক হাসান সবুজ, জেলা যুব রেডক্রিসেন্টের আবদুল আজিজ পুলক ও মাহবুব রিয়াদ এবং যুব রেডক্রিসেন্টের ও প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা।
ইত্তেফাক/এমআই
