কাহারোল উপজেলা প্রেসক্লাবে রবিবার দুপুরে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংবাদদাতা মো. আব্দুল্লাহর সঞ্চালনায় কাহারোল প্রেসক্লাবের সভাপতি একেএম ইব্রাহী খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কাহারোল উপজেলা শাখা সভাপতি গোপেশ চন্দ্র রায়, তাড়গাঁও ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, কাহারোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, সাংবাদিক সুকুমার রায়, সাংবাদিক ইব্রাহিম খলিল সোহাগ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. কুতুব উদ্দীন ও সাংবাদিক আব্দুল জলিল প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
