ছোট্ট একটি পাখির কারণে ফ্লাইট বাতিল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০৯:১৩
 
জরুরি পরিস্থিতির কারণে কখনো কখনো বিমান অবতরণ করতে বাধ্য হন পাইলট। তবে এবার যুক্তরাষ্ট্রের একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে শুধুমাত্র একটি ছোট্ট পাখির কারণে। 
 
যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে জর্জিয়া যাচ্ছিল বিমানটি। ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি মাঝ আকাশে থাকার সময় পাইলট জানতে পারেন বিমানের মধ্যে ঢুকে পড়েছে একটি হার্মিংবার্ড। পাখিটিকে ধরার জন্য কর্মীরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও ব্যর্থ হয়। 
 
পাখির কারণে যে কোন ধরনের দুর্ঘটনার আশঙ্কায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। ডেট্রয়েট বিমান বন্দরে জরুরি অবতরণের পর হার্মিংবার্ডটিকে খুঁজে বের করে ‘টিকেটবিহীন ক্ষুদে যাত্রীকে’ বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। 
 
এরপর পুনরায় যাত্রা শুরু করে নিরাপদে জর্জিয়া পৌঁছায় বিমানটি।ইউপিআই
 
ইত্তেফাক/আনিসুর