নেত্রকোনা হাসপাতালে দরিদ্র রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২২:১১

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকৎসারত দরিদ্র রোগীদের মাঝে আজ রাতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রাত ৯টায় আকস্মিকভাবে নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান তার সহকর্মীদের নিয়ে কম্বলসহ হাসপাতালে হাজির হন।  পরে হাসপাতালে অবস্থানরত সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিলোৎপল তালুকদারকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের শরীরে কম্বল পরিয়ে দেন।

রোগীরা শীতবস্ত্র পেয়ে জেলা প্রশ্সককে ধন্যবাদ জানান। হাসপাতালের ২ শত রোগীর মাঝে কম্বল বিতরণ করা হয়।

ইত্তেফাক/নূহু