ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি ডকইয়ার্ড শ্রমিকদের

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০১:৫২

শরণখোলায় বেড়ি বাঁধ নির্মাণের ফলে বন্ধ হতে চলা দুটি ডকইয়ার্ডের শ্রমিকরা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে সোমবার মানববন্ধন ও সমাবেশ করেছে।

উপজেলা সদর রায়েন্দা বাজার পূর্ব মাথায় বলেশ্বর নদের মোহনায় ডকইয়ার্ড চত্বরে ডকইয়ার্ড শ্রমিক সমিতির ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক সমিতির সভাপতি মো. লিখন মোল্লা, সহ-সভাপতি লুত্ফর হাওলাদার ও প্রচার সম্পাদক মো. কালাম হাওলাদার।

ইত্তেফাক/নূহু