কুষ্টিয়ার মিরপুরে বিচারপতি ড. রাধাবিনোদ পাল মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মধু খেলার সামগ্রী বিতরণ করেছেন।
মিজানুর রহমান মধু ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংগঠক ও সমাজ সেবক। তিনি গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়টিতে আকষ্মিক পরিদর্শনে এসে অনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলামের কাছে ক্রীড়া সামগ্রীগুলো হস্তান্তর করেন।
পরে তিনি অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করে স্কুলের শ্রেণীকক্ষগুলো সংস্কারের জন্য সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিচারপতি ড. রাধাবিনোদ পাল মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কাশেম, রিজিয়া খাতুন, সাইদুল ইসলাম ও স্কুলের শিক্ষকগণ।
ইত্তেফাক/নূহু
