আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙেবগ বৈঠক করেছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। রবিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ৮ ফেব্রুয়ারি রায়কে কেন্দ্র করে ঝিনাইদহে কাউকে বিশৃংখলা সৃষ্টি করতে দেয়া হবে না। নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্ঠা করলে কঠোরভাবে দমন করা হবে। এজন্য তিনি জন প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।
সভায় জেলার ৬ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারমনরা উপস্থিত ছিলেন। তারা শান্তি-শৃংখলা বজায় রাখতে পুলিশ সুপারকে সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর থানার ওসি এমদাদুল হক শেখ ও ডিবি ওসি জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
