পশ্চিম ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ভূমিধ্বসে দুই ব্যক্তির প্রাণহানি ও অপর একজন গুরুতর আহত হয়েছে। সোমবার দেশটির এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র জানান, প্রদেশটির বানিওয়াঙ্গি এলাকার বাইয়ু গ্রামের একটি বাড়িতে এই ভূমিধ্বস হয়। এতে দুই ব্যক্তির মৃত্যু ও অপর এক গুরুতর আহত হয়েছেন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিতে বন্যা হলে ভূমিধসের সৃষ্টি হয়। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
