গোদাগাড়ীতে ভারতীয় ১১ লাখ রূপী ও আধা কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৪৯

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন এবং ভারতীয় প্রায় ১১ লাখ রূপীসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কৃষ্ণবটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার বালিদিঘী কৃষ্ণবটি এলাকার সিনারুল ইসলামের ছেলে দুলাল(৩৫)।

র‌্যাব জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোদাগাড়ীর কৃষ্ণবটি এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী দুলালকে ৫০০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ১০ লাখ ৯৫ হাজার ৩৬০ টাকা এবং ভারতীয় দশ হাজার ২৫৪ টাকাসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দুলাল দীর্ঘদিন থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র‌্যাব।

ইত্তেফাক/নূহু