জার্মানিতে জোট গঠনে অচলাবস্থা কেটেছে

আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১০:০৫
 
জার্মানিতে জোট গঠনে অচলাবস্থা কেটেছে। ফলে চতুর্থবারে মতো চ্যান্সেলর হতে যাচ্ছেন অ্যাঙ্গেলা মার্কেল। 
 
মার্কেলের রক্ষণশীলদের সঙ্গে জোট মেনে নিয়েছে মধ্য বামপন্থি দল সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) সদস্যরা। ফলে নতুন মহাজোট সরকার গঠনের পথে বাধা অবশেষে কেটেছে। 
 
দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসপিডি’র ৬৬ শতাংশ সদস্য মহাজোটের পক্ষে এবং ৩৪ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই জার্মানিতে নতুন সরকার দায়িত্ব নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর