ইঞ্জিনে সমস্যায় ভারতে বিমানের জরুরি অবতরণ

আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১০:২৮
 
ভারতে এয়ার ইন্ডিগোর একটি বিমান জরুরি অবতরণ করেছে। গতকাল সোমবার বিমানটি আহমেদাবাদ থেকে লক্ষ্মৌয়ের উদ্দেশ্যে যাত্রা করছিল। কিন্তু ইঞ্জিনে সমস্যা থাকায় বিমানটি জরুরি অবতরণ করে আহমেদাবাদে। 
 
ইন্ডিগোর পক্ষ জানানো হয়েছে, ‌আমরা অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টর জেনারেলের নির্দেশ পেয়েছি। শিগগিরই নতুন ইঞ্জিন লাগিয়ে নেওয়া হবে। 
 
মোট ১১টি বিমানকে চিহ্নিত করা হয়েছে। ৮টি বিমান ইন্ডিগোর। ৩টি গো এয়ারের। জানা গেছে এই বিমানগুলোর ইঞ্জিনে রেগুলেটর যথাযথ বসছে না। এর ফলে বিমান উড়তে সমস্যা হচ্ছে। তাই নতুন ইঞ্জিন লাগানোর নির্দেশ এসেছে। টাইমস অব ইন্ডিয়া
 
ইত্তেফাক/আনিসুর