সাতক্ষীরার কালিগঞ্জে নাসিমা খাতুন (৩৫) নামে এক গহবধূকে গলাটেকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী জালাল সানা। মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। গৃহবধূ নাসিমা খাতুন দুই কন্যা সন্তানের জননী।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত জানান, নাসিমা ও জালাল দম্পত্তি দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতেন। তাদের ৮ম শ্রেণি ও দশম শ্রেণিতে পড়ুয়া দুটি কন্যা সন্তান রয়েছে। সম্প্রতি জালাল সানা মানসিকভাবে কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন। যাকে-তাকে মারধর করাসহ মানুষের সাথে তিনি অসংলগ্ন আচরণ করছিলেন।
তিনি আরো জানান, রাতের কোনো এক সময় তিনি স্ত্রীকে দাঁ দিয়ে গলাকেটে করে হত্যা করেছেন। পরে সকালেই তিনি থানায় এসে আত্মসমর্পণও করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
