নিজের মাকে লুকিয়ে রেখেছেন সৌদি যুবরাজ!

আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০৯:৪৮
 
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার নিজের মাকে লুকিয়ে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতা কুক্ষিগত হওয়ার ক্ষেত্রে মা বাধা হয়ে দাঁড়াতে পারেন এমন আশংকায় মাকে সৌদি যুবরাজ লুকিয়ে রেখেছেন বলে জানা গেছে।
 
যুক্তরাষ্ট্রের সাবেক এবং বর্তমান ১৪ সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 
গত দুই বছর ধরে অন্য সবার মতো প্রিন্সেস ফাহদা বিনতে ফালাহ আল হাতলিনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে রাজপ্রাসাদে বন্দি রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাদশাহ সালমানের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফালাহ। 
 
২০১৫ সালে বাদশাহ সালমান ভুল করে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বলেছিলেন, আমার স্ত্রী নিউ ইয়র্কে চিকিত্সা নিচ্ছেন। 
 
যদিও মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন, এটা ঠিক নয়। ক্ষমতা কুক্ষিগত করার ক্ষেত্রে মা বাবাকে ভিন্ন কিছু বোঝাতে পারেন এই আশংকায় মাকে লুকিয়ে রেখেছেন যুবরাজ। সৌদি রাজপ্রাসাদ এই তথ্য অস্বীকার করেছে। প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, যুবরাজের মা ওয়াশিংটনে চিকিত্সা নিচ্ছেন।
 
ইত্তেফাক/আনিসুর