গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরাইলের হামলায় এক হামাস যোদ্ধা নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। হামাস নিয়ন্ত্রিত এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবারের ওই হামলায় মোহাম্মদ হিজাইলা নামের এক যোদ্ধা নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, হিজাইলা হামাসের সামরিক শাখার একজন সদস্য ছিলেন। এদিকে ইসরাইল এই হামলা চালানোর কথা নিশ্চিত করে বলেছে, সীমান্তে বন্দুক হামলার জবাবে এ হামলা চালানো হয়। এএফপি।
ইত্তেফাক/সেতু
